ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেবো না : সারজিস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম

নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেবো না : সারজিস

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, সংসদে এমপি-মন্ত্রী ভাইয়েরা যেভাবে কথা বলেন মনে হয় বাংলাদেশে কোনো সমস্যা নাই। সংসদে এমপি-মন্ত্রীরা বলেন বাংলাদেশে মাঝে মাঝে বিদ্যুৎ যায়, কিন্তু এটাকে লোডশেডিং বলে না। আমরা তাদের বলতে চাই সংসদে মাত্র লোক দেখানো কথা না বলে আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে বুধবার (৮ জুলাই) টাঙ্গাইলের কালিহাতিতে পদযাত্রা ও পথসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দিবো না। শেখ হাসিনার আমলে একটা রোগ ছিল সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ আর হতে দিবো না।

বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে হারানো গৌরব এবং সম্মান ফিরিয়ে আনবেন। মনে রাখবেন প্রত্যেকটা দল ক্ষমতায় থাকার জন্য আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করবে। আপনারা যদি বিবেকবোধ বিসর্জন দেন তাহলে নিজের বিবেকের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।

দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে বলেন, যদি আবার সীমান্তে হত্যা হয়, সীমান্তে পুশইন করা হয়, সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয় আমরা দেখব না কে সরকার, তাদের অবস্থান কি ছিলো।

এসময় এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তুষার সরেয়ার, ডা. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন