ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘অবৈধ’ ইসরায়েলিদের তৈরি পণ্য নিষিদ্ধ করল আয়ারল্যান্ড

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম

‘অবৈধ’ ইসরায়েলিদের তৈরি পণ্য নিষিদ্ধ করল আয়ারল্যান্ড

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসরায়েলের সীমান্তের বাইরে অবস্থিত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ইহুদি বসতি এলাকায় উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার একটি বিল অনুমোদন করেছে আয়ারল্যান্ডের পার্লামেন্ট। মঙ্গলবার বিলটি পাসের মাধ্যমে ইউরোপের দেশগুলোর মধ্যে ইসরায়েল-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর বিষয়ে অন্যতম কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নিল ডাবলিন। বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য পার্লামেন্টের উচ্চকক্ষে পাঠানো হবে।

‘ইসরায়েলি বসতি’ শীর্ষক এই বিলের আওতায় ইসরায়েলের স্বীকৃত সীমান্তের বাইরে থাকা আবাসিক, কৃষি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উৎপাদিত কোনো পণ্য আয়ারল্যান্ডে আমদানি করা যাবে না। আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে এমন নিষেধাজ্ঞার প্রস্তাব করলেও গত অক্টোবরে স্পেনও এ ধরনের আমদানি নিষেধাজ্ঞার একটি প্যাকেজ বাস্তবায়ন করেছে।

আয়ারল্যান্ডের ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী জোট সরকার জানিয়েছে, ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া পরামর্শমূলক মতামতের ভিত্তিতেই এই আইন প্রণয়ন করা হয়েছে। ওই মতামতে আইসিজে জানায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকায় ইসরায়েলের উপস্থিতি একটি অবৈধ দখলদারিত্ব।

আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। তবে ইসরায়েল এসব অঞ্চলের সঙ্গে তাদের ঐতিহাসিক সংযোগের দাবি করে আসছে।

অর্থনৈতিক দিক থেকে আয়ারল্যান্ডের এই আমদানি নিষেধাজ্ঞার প্রভাব তুলনামূলকভাবে সীমিত। কারণ, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ওই সব অঞ্চল থেকে আয়ারল্যান্ডে আমদানি করা ফল, শাকসবজি ও কাঠসহ বিভিন্ন পণ্যের মোট বাণিজ্যিক মূল্য ছিল ১০ লাখ ইউরোরও কম।

তবে বিরোধীরা বিলটির সমালোচনা করে বলেছে, সেবা খাতকে এর আওতার বাইরে রেখে শুধু পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় আইনটি যথেষ্ট কার্যকর হবে না। জবাবে সরকার বলেছে, সেবা খাতে বাণিজ্য নিষিদ্ধ করার বিষয়টি আইনি দিক থেকে আরও জটিল। তাই আইনটি কার্যকর করার আগে বিষয়টি আরও সুস্পষ্ট ও নির্ভুল করা প্রয়োজন।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম কড়া সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছে আয়ারল্যান্ড। ২০২৪ সালে দেশটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

এর পরপরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ‘চরম ইসরায়েলবিরোধী নীতি’ অনুসরণের অভিযোগ তোলেন এবং ডাবলিনে ইসরায়েলি দূতাবাস বন্ধের নির্দেশ দেন। এছাড়া গত মাসে ফিলিস্তিনপন্থী কর্মীদের প্রতি আচরণের প্রতিবাদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের আয়ারল্যান্ডে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ডাবলিন।

একই সঙ্গে ১৯৯৫ সালে স্বাক্ষরিত ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি পুনর্বিবেচনার জন্যও দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের কাছে দাবি জানিয়ে আসছে আয়ারল্যান্ড।

 

বার্তা বাজার/ এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন