ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু নই, আমি বিএনপির একজন সাধারণ কর্মী: প্রতিমন্ত্রী শাহে আলম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু নই, আমি বিএনপির একজন সাধারণ কর্মী: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমাদের শ্রদ্ধেয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না। আমি বিএনপির একজন সাধারণ কর্মী। বিভিন্ন সমযয়ে আমি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। বগুড়া জেলা বিএনপির দায়িত্ব পালনের কারণে তারেক রহমানের সঙ্গে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাকে স্নেহ করেন, অনেক বিষয়ে পরামর্শ দেন।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি।

সাম্প্রতিক বিভিন্ন মিডিয়ায় মীর শাহে আলমকে প্রধানমন্ত্রীর বন্ধু হিসেবে উল্লেখ করার বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে। তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন। এইটুকুই তার সাথে আমার সম্পর্ক।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমার সাথে তার বয়সের অনেক তারতম্য রয়েছে। সব মিলিয়ে মানুষের সামনে যদি উপস্থাপন করেন তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম, এটা করেছেন, ওটা করেছেন। এটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবে না।’

তিনি বলেন, ‘শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন, পড়াশোনা করেছেন ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, লেখাপড়া বগুড়া এবং শিবগঞ্জে। ওনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাৎই হয়েছে ’৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে, যখন উনি বগুড়ায় যাওয়া-আসা শুরু করেন।’

মীর শাহে আলম বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি, এই বিষয়টি কখনোই কেউ নজরে নিয়ে আসবেন না, প্রধানমন্ত্রী আমার বন্ধু। আমি কোনোভাবেই ওনার বন্ধু না। এই বিষয়টা থেকে আপনারা একটু দূরে থাকবেন বা সবাইকে সজাগ করবেন, এটুকু আমি অনুরোধ করছি।’

 

বার্তা বাজার/ এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন