ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাইবিরোধী অবস্থান মেনে নেয়া হবে না: ফয়জুল করীম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম

জুলাইবিরোধী অবস্থান মেনে নেয়া হবে না: ফয়জুল করীম

সরকারের জুলাইবিরোধী কোনো অবস্থান মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবতায়নের দাবিতে আয়োজিত গণমিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

ফয়জুল করিম বলেন, জুলাই সনদ নিয়ে সরকার প্রতারণা করলে পরিণতি ভালো হবে না। গাইবান্ধায় রামমুর্তি নির্মাণ করতে চাওয়া ভারতের গভীর ষড়যন্ত্রের অংশ বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় দলের মহাসচিব গাজী আতাউর রহমান দাবি করেন, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলেও দেশে কোনো মৌলিক পরিবর্তন হয়নি। জুলাই সনদ বাস্তবতায়ন না করলে আবারও রাজপথ উত্তপ্ত হতে পারে বলেও হুঁশিয়ারি করেন গাজী আতাউর রহমান।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন