ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৮০ বছরপূর্তি অনুষ্ঠান শনিবার (১১ জুলাই)। এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আয়োজক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় ঢামেকের দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এ ছাড়া বৃক্ষরোপণ এবং আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জোবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ইতোধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বলছেন, এ আয়োজন মিলনমেলায় পরিণত হবে। প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়






