ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম

খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তিনি বলেন, ‘এটি সরকারের স্পষ্ট দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রক্রিয়ার অংশ।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কথিত অপরাধের প্রমাণ নথিভুক্ত করতে এবং বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব ধরনের সুযোগ-সুবিধা কাজে লাগাবে ইরান।’

এ ছাড়া বাঘেই আরও জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিষয়ে ওমানের সঙ্গে একটি যৌথ ব্যবস্থা গড়ে তুলতে চায় ইরান। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাসকাটের সঙ্গে এ বিষয়ে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন