ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাবিতে বৃত্তির জন্য ভূমি মন্ত্রীর পরিবারের অর্থ দান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম

রাবিতে বৃত্তির জন্য ভূমি মন্ত্রীর পরিবারের অর্থ দান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শীর্ষ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের জন্য ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপির পরিবার ১০ লক্ষ টাকা দান করেছে। মন্ত্রীর সহধর্মিনী মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদত আজ সোমবার এক অনাড়ম্বর আয়োজনে রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের নিকট সে বাবদ অর্থের চেক প্রদান করেন। এই অর্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি ট্রাস্ট ফান্ড গঠনের মাধ্যমে শীর্ষ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের জন্য তিনি অনুরোধ করেন।

উপাচার্য এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি অধ্যক্ষ সালামা শাহাদতকে একটি স্মারক উপহার প্রদান করেন।

প্রসঙ্গত, গত ৬ জুলাই রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি তাঁর মরহুম পিতা ফজলার রহমানের স্মরণে একটি অ্যাওয়ার্ড প্রবর্তনের জন্য ১০ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. রেজাউল করিম-২, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমানসহ বিভিন্ন বিভাগের সভাপতি, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ভূমি মন্ত্রীর মরহুম পিতা ফজলার রহমানের রুহের মাগফিরাত কামনা করে দু’আ করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন