ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে ছাত্রদলের মিছিল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে ছাত্রদলের মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. নাছির উদ্দীন শাওনের নেতৃত্বে মিছিলে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে শাওন বলেন, ‘বিএনপির ৪৮ বছরের সংগ্রাম গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের ইতিহাস। নবনির্বাচিত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশের অগ্রযাত্রায় সহযোগিতা করার জন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।’

এ সময় দেশ গঠনে তারেক রহমানের সরকারকে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ছাত্রদলের নেতারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন