ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লিওনেল মেসির বিদায়ী বার্তা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৩২ এএম

লিওনেল মেসির বিদায়ী বার্তা

লিওনেল মেসির বিদায়ী বার্তা

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও পোস্ট করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে এবার ম্যাচ নিয়ে কোনো বার্তা নয়, বরং বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা দলের ঘাঁটি হিসেবে ব্যবহৃত কানসাস সিটিকে বিদায় জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে শেষ অনুশীলনের কয়েকটি ছবি শেয়ার করে মেসি লিখেছেন, ‘কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!’

এই পোস্টটি আর্জেন্টিনা দলের জন্যও ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ঐতিহ্যবাহী বিদায়ী বারবিকিউ আয়োজনের পর দলটি আনুষ্ঠানিকভাবে কানসাস ছাড়ার প্রস্তুতি নেয়। বিশ্বকাপ শুরুর আগে থেকেই কানসাস সিটিকে নিজেদের বেজ ক্যাম্প হিসেবে বেছে নিয়েছিল লিওনেল স্কালোনির দল।

গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল বিভিন্ন শহরে গেলেও, ম্যাচ শেষে আবার কানসাসে ফিরে এসে প্রস্তুতি চালিয়ে যান। তবে নকআউট পর্বে সেই রুটিনে পরিবর্তন আসে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর দলটি মায়ামিতে অবস্থান করে এবং পরে মিশরের বিপক্ষে ম্যাচ খেলতে আটলান্টায় যায়। এরপরও একবার কানসাসে ফিরে এলেও এবার সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল।

এখন থেকে আর্জেন্টিনা আর কানসাসে ফিরবে না। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ফল যাই হোক, দলের পরবর্তী গন্তব্য হবে অন্য শহর।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন