ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্বকাপ সেমিফাইনালের সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে এক ভিন্ন প্রসঙ্গ—বাংলাদেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম

বিশ্বকাপ সেমিফাইনালের সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে এক ভিন্ন প্রসঙ্গ—বাংলাদেশ

বিশ্বকাপ সেমিফাইনালের সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে এক ভিন্ন প্রসঙ্গ—বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালের উত্তেজনা ছাপিয়ে সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে উঠে এলো এক ভিন্ন প্রসঙ্গ—বাংলাদেশ। হাজার হাজার কিলোমিটার দূরের এই দেশের সমর্থকদের ভালোবাসার কথা শুনে আবারও মুগ্ধতার কথা জানালেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।

আটলান্টার বিশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশ্বের নানা প্রান্তের সাংবাদিকদের ভিড় ছিল। ইংল্যান্ড দলের সংবাদ সম্মেলন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শেষ হওয়ায় আর্জেন্টিনার সংবাদ সম্মেলনও প্রায় আধ ঘণ্টা পরে শুরু হয়। ফলে অপেক্ষাও ছিল দীর্ঘ।

প্রায় আধ ঘণ্টার সংবাদ সম্মেলনের একেবারে শেষ প্রশ্নটি করেন বাংলাদেশের এক সাংবাদিক। ম্যাচ বা কৌশল নয়, প্রশ্ন ছিল বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থন নিয়ে।

জবাবে স্ক্যালোনি বলেন, ‘এত দূর থেকে বাংলাদেশ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে, তা আমাদের সত্যিই বিস্মিত করে। বাংলাদেশে অনেক মানুষ আর্জেন্টিনার জার্সি পরে। এটি অসাধারণ এবং খুবই সুন্দর একটি বিষয়। আশা করি আগামীকাল আমরা তাদের ভালো কিছু উপহার দিতে পারব।’

বাংলাদেশের ফুটবলপ্রেম নতুন কিছু নয়। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থনে দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় উৎসবের আমেজ। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই সময়ও বাংলাদেশের সমর্থকদের নিয়ে প্রশংসা করেছিলেন স্ক্যালোনি।

এবার যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপেও বাংলাদেশ বারবার উঠে আসছে আর্জেন্টিনা ও ব্রাজিল শিবিরের আলোচনায়। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেসও বাংলাদেশি সমর্থকদের আবেগ ও ভালোবাসার কথা উল্লেখ করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন