ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, প্রতিটি বিদ্যালয়ে অন্তত ৩টি গাছ লাগানোর আহ্বান ইউএনওর

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, প্রতিটি বিদ্যালয়ে অন্তত ৩টি গাছ লাগানোর আহ্বান ইউএনওর

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের ডামুড্যায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার ৭নং দুবখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ডামুড্যার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আজ থেকে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় কমপক্ষে তিনটি করে গাছ রোপণ করতে হবে। পাশাপাশি প্রতিটি অভিভাবককে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছের চারা রোপণের অভ্যাস গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ করতে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ৭নং দুবখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজিবুল ইসলাম, সহকারী শিক্ষক মিন্টু বেগারী ও নাসিরিন আজিজ মলি, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন মিথুন সিকদার, জসিম তালুকদার, বাদল গোলদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। বক্তারা বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজে ঘেরা পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরিত করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন