ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে যে কীর্তি গড়তে যাচ্ছেন মেসি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম

ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে যে কীর্তি গড়তে যাচ্ছেন মেসি

ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে যে কীর্তি গড়তে যাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক : নিউইয়র্কের নিউ জার্সিতে আগামী ১৯ জুলাই শিরোপার লড়াইয়ে ফুটবল পরাশক্তি স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর এই ম্যাচে খেলতে নামলেই বিশ্বকাপের মঞ্চে আরেকটি মাইলফলক স্পর্শ করবেন লিওনেল মেসি। 

ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার বিরল কীর্তি গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর। দীর্ঘদিন ধরে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার এই রেকর্ডটি ছিল কেবল ব্রাজিলের কিংবদন্তি কাফুর দখলে। 

১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২ সালে টানা তিনটি বিশ্বকাপে ফাইনাল খেলেছিলেন এই রাইটব্যাক। এবার ৩৯ বছর বয়সে মেসি সেই উচ্চতায় নিজেকে নিয়ে গেলেন। যদিও কাফুর তিনটি ফাইনাল ছিল টানা তিনটি আসরে, আর মেসির ফাইনালগুলো এসেছে ২০১৪, ২০২২ এবং ২০২৬ সালে। 

তবে তিনটি পৃথক বিশ্বকাপে ফাইনালে খেলার এই অর্জন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে আবারও প্রতিষ্ঠিত করল। বয়স ৩৯ হলেও মেসির ফর্ম যেন সময়ের সাথে সাথে আরও ধারালো হচ্ছে। 

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের মূল কারিগর ছিলেন তিনিই। দুটি দুর্দান্ত অ্যাসিস্ট করে দলকে পৌঁছে দিয়েছেন শিরোপার দোরগোড়ায়। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন পর্যন্ত স্বীকার করেছেন, এমন জাদুকরী পারফরম্যান্স কেবল মেসির পক্ষেই সম্ভব।

পেলে, ডিয়েগো ম্যারাডোনা কিংবা রোনালদো নাজারিওর মতো ফুটবল ইতিহাসের কিংবদন্তিরাও বিশ্বকাপে তিনটি ফাইনাল খেলার রেকর্ড গড়তে পারেননি। কাফুর পর গত দুই দশকেরও বেশি সময় ধরে এই রেকর্ডটি ছিল কেবল তার একচ্ছত্র দখলে। 

সেই কাফুর রেকর্ডে ভাগ বসাতে পারা মেসির জন্য শুধু ব্যক্তিগত অর্জনের বিষয় নয়, বরং তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের অদম্য মানসিকতার বহিঃপ্রকাশ।

কাফুর রেকর্ডে নাম লেখানোর পাশাপাশি মেসি কি পারবেন ব্রাজিলিয়ান কিংবদন্তির মতো দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে নিজের ক্যারিয়ারের রূপকথার পূর্ণতা দিতে পারে কিনা সেটাই দেখার বিষয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন