ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই সাংবাদিকের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম

আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই সাংবাদিকের

রাজধানীর উত্তরায় আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রান গেলো দুই সাংবাদিকের। নিহতরা হলেন মো. রবিউল আলম রাজু, দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার এবং শাকিবুল হাসান, সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার।

জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে তিন ঘটিকায় আর্জেন্টিনার খেলা শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি স্থানে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেল চাপা পড়ে। এতে তারা গুরুতর আহত হন।
পরে পথচারী ও রিক্সা চালকের সহযোগিতায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট ট্রাকটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

নিহত দুই সাংবাদিকই আসন্ন উত্তরা প্রেস ক্লাবের ২০২৬–২০২৮ দ্বিবার্ষিক নির্বাচনের প্রার্থী ছিলেন। শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে ১৮ নম্বর ব্যালট এবং রবিউল আলম রাজু সমাজকল্যাণ সম্পাদক পদে ২৮ নম্বর ব্যালটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আগামী ১৮ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন