ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এই দুর্যোগের সময়ে আপনারা একা নন, আমরা পাশে আছি: মামুনুল হক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

এই দুর্যোগের সময়ে আপনারা একা নন, আমরা পাশে আছি: মামুনুল হক

বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “এই দুর্যোগের সময়ে আপনারা একা নন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে আল্লাহর ওপর ভরসা রাখি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ সংকট মোকাবিলা করব। আল্লাহ তাআলা আপনাদের কষ্ট দূর করে দ্রুত স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন।”

বৃহস্পতিবার বিকেলে টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকার দুর্গত মানুষের সহায়তায় আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফতে মজলিস হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে হাটহাজারী জেলা পরিষদ অডিটোরিয়াম হলে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খেলাফতে মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি ওজায়ের হামিদী।

অনুষ্ঠানে আল্লামা মামুনুল হক বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাওলানা শায়খুল হাদীস আলী ওসমান, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, মাওলানা জাফরউল্লাহ নিজামী, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা রেদওয়ানুল ওয়াহিদসহ খেলাফতে মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন