ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম

মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের

​টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণ শেষে আনন্দ উল্লাস করে বাড়ি ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের নির্মম মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

​বর্তমানে আহতরা কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, শেরপুর জেলার হাসমত মিয়ার ছেলে জিকুল মিয়া (১৮) ও রংপুর জেলার বাসিন্দা সাজ্জাদ হোসেন (২৫)। এদের মধ্যে নিহত জিকুল বিডি ফুড কোম্পানিতে ও সাজ্জাদ একটি ইটভাটাতে শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানা গেছে।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে একদল যুবক ও নারী নৌকা ভ্রমণের উদ্দেশ্যে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদারবাড়িতে ঘুরতে এসেছিলেন। দিনভর আনন্দ-উচ্ছ্বাস শেষে সন্ধ্যায় তারা স্যালুনৌকাযোগে নিজ গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুরের ফতেপুর-থলপাড়া এলাকার কোনো একটি অংশে পৌঁছালে বংশাই নদীর ওই স্থানে আড়াআড়িভাবে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কয়েকজন আহত হয়। সেখান থেকে নদীর তীরে এসে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া এক নারী ও ৩ যুবক চিকিৎসাধীন। এদের মধ্যে ২ যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের মেডিকেল অফিসার (ইমার্জেন্সি) এনায়েতুর রহমান।

​খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনার পেছনে চালকের অসতর্কতা নাকি যান্ত্রিক ত্রুটি ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন