ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গ্রেপ্তার সাকিব আল হাসানদের মালিক!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম

গ্রেপ্তার সাকিব আল হাসানদের মালিক!

গ্রেপ্তার সাকিব আল হাসানদের মালিক!

স্পোর্টস ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচেই জাফনা কিংসের মুখোমুখি হবে গল গ্যালান্টস। তবে মাঠের লড়াইয়ে নামার আগেই বড় ধাক্কা খেল জাফনা। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দলটির একজন মালিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্ত ইউনিট।

শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, এলপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে জাফনা কিংস ফ্র্যাঞ্চাইজির ওই মালিককে হেফাজতে নেওয়া হয়েছে। খেলাধুলাসংক্রান্ত দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়।

এলপিএলে এবারের আসরে জাফনা কিংসের হয়ে খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। বিদেশি আইকন হিসেবে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন তারা। ইতোমধ্যে বিসিবি থেকেও এনওসি পেয়েছেন এই দুই ক্রিকেটার। তবে দলের সঙ্গে এখনো যোগ দেননি তারা।

তাসকিন জাতীয় দলের দায়িত্ব সামলাতে এখনো জিম্বাবুয়েতে অবস্থান করছেন। সাকিব খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট। তবে দলের সঙ্গে যুক্ত হওয়ার আগে ফিক্সিংয়ের অভিযোগে মালিক গ্রেপ্তার হওয়ার ঘটনা নিশ্চয়ই নেতিবাচক প্রভাব ফেলবে।

শ্রীলঙ্কায় খেলাধুলায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। ‘প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট’-এর আওতায় ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এবং যেকোনো ধরনের কারচুপি অপরাধ হিসেবে বিবেচিত হয়। অভিযোগ প্রমাণিত হলে রয়েছে জরিমানা ও কারাদণ্ডের বিধান।

দেশটির পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জাফনার গ্রেপ্তার হওয়া ব্যক্তি ম্যাচ ফিক্সিংসহ খেলাধুলায় দুর্নীতির অভিযোগের তদন্তের আওতায় রয়েছেন। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি তদন্ত ইউনিট। তবে অভিযোগ প্রমাণিত হলে বিস্তারিত তথ্য প্রকাশ করবে সংস্থাটি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন