ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সমাবেশে এনসিপির উপজেলা সভাপতির ‘জয় বাংলা’ স্লোগান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০১:১৭ পিএম

সমাবেশে এনসিপির উপজেলা সভাপতির ‘জয় বাংলা’ স্লোগান

গাইবান্ধায় এনসিপির সমাবেশে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাদুল্লাপুর উপজেলা সভাপতি শফিজল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জুলাই পদযাত্রা উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে এক সমাবেশে বক্তব্যের একেবারে শেষাংশে এ স্লোগান দেন শফিজল ইসলাম।

পদযাত্রা উপলক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতি ছিলেন তিনি।

বক্তব্যে শফিজল ইসলাম বলেন, ‘আমি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য পাড়া-মহল্লায় কথা বলছি। আমি অত্যন্ত সাড়া পাচ্ছি। আমাকে যদি জামালপুর ইউনিয়নের মানুষ একটু সহযোগিতা করে, আমাকে হয়তো ঠেকাতে পারবে না। জামালপুরের মানুষ আমাকে সহযোগিতা করলে আমাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এ আশা রেখে বক্তব্য শেষ করছি। জয় বাংলা।’

এ স্লোগান দেওয়ার পর পরই কেন্দ্রীয় নেতারাসহ উপস্থিত নেতাকর্মীরা তার দিকে তাকান এবং নাসিরুদ্দিন পাটোয়ারী-সারজিস আলম মুচকি হাসেন। কিছুক্ষণ হাস্যরসের সৃষ্টি হয়। পরে অবশ্য এ ভুলের জন্য তাৎক্ষণিকভাবে ‘সরি’ বলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে মঞ্চ ছাড়েন শফিজল।

এদিকে তার জয় বাংলা স্লোগানের ভিডিওটি মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা ও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা ও গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন