ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সুখবর দিলো ইতালি, নাম আছে বাংলাদেশি অবৈধ প্রবাসীদেরও

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম

সুখবর দিলো ইতালি, নাম আছে বাংলাদেশি অবৈধ প্রবাসীদেরও

সুখবর দিলো ইতালি, নাম আছে বাংলাদেশি অবৈধ প্রবাসীদেরও

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে কাগজপত্রবিহীন অবস্থায় বসবাসরত অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এক রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। আদালত বলেছেন, শুধু অবৈধভাবে দেশে প্রবেশ করা বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে শেনজেন তথ্য ব্যবস্থা (এসআইএস)-এ প্রশাসনিক সিগন্যাল থাকলেই ২০২০ সালের ইমার্সিওন বা স্যানাটোরিয়া কর্মসূচির আবেদন আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যাবে না।

রায়ে আদালত উল্লেখ করেছে, আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যানের বিধান ইতালির সংবিধানে বর্ণিত সমতা ও ন্যায্য আচরণের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এখন থেকে প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। শুধু এসআইএসে প্রশাসনিক সিগন্যাল থাকার কারণে আবেদন খারিজ করা যাবে না।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন ইতালিতে থাকা বাংলাদেশিসহ বহু অভিবাসী, যাদের স্যানাটোরিয়া আবেদন অবৈধ প্রবেশ বা ওভারস্টের কারণ দেখিয়ে আটকে রাখা হয়েছিল বা বাতিল করা হয়েছিল। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা, কর্মসংস্থান, ইতালিতে অবস্থানের বাস্তবতা এবং জননিরাপত্তার বিষয় বিবেচনায় নিতে হবে।

অর্থাৎ, প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে।

তবে আদালত স্পষ্ট করেছে, গুরুতর অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক পাচার বা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ক্ষেত্রে এই রায় প্রযোজ্য হবে না। এ ধরনের ক্ষেত্রে আগের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, যাদের স্যানাটোরিয়া আবেদন এখনো ঝুলে আছে বা একই কারণে অতীতে বাতিল হয়েছে, তারা অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর সহায়তায় নিজেদের ফাইল পুনর্মূল্যায়নের আবেদন করতে পারেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন