ঢাকা   সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পূর্বাভাস মিলেছে টানা টানা ৪ বিশ্বকাপে, এবার জানালেন কারা বিশ্বচ্যাম্পিয়ন হবে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:০৫ এএম

পূর্বাভাস মিলেছে টানা টানা ৪ বিশ্বকাপে, এবার জানালেন কারা বিশ্বচ্যাম্পিয়ন হবে

পূর্বাভাস মিলেছে টানা টানা ৪ বিশ্বকাপে, এবার জানালেন কারা বিশ্বচ্যাম্পিয়ন হবে

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা নির্ধারণে আর মাত্র একটি ম্যাচ বাকি। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন।

ম্যাচটিকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইএ স্পোর্টসের ম্যাচ সিমুলেশন, যেখানে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এগিয়ে রাখা হয়েছে স্পেনকে।

বিশ্বকাপ ফাইনালের আগে ইএ স্পোর্টসের ম্যাচ সিমুলেশন বলছে, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেন।

বিশেষ গুরুত্ব পাচ্ছে এই পূর্বাভাস, কারণ এর আগে টানা চারটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সম্পর্কে ইএ স্পোর্টসের পূর্বাভাস বাস্তবে সঠিক প্রমাণিত হয়েছে।

প্রতিষ্ঠানটির সিমুলেশন অনুযায়ী, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলবে স্পেন। আর সেই সঙ্গে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আর্জেন্টিনার স্বপ্নও ভেঙে যাবে বলে ইঙ্গিত দিচ্ছে তাদের পূর্বাভাস।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন