ঢাকা   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:১১ পিএম

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেটি আসল বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। মঙ্গলবার ভেরিফয়েড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার জানিয়েছে, সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় এমপি গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিওকে এআই বলে দাবি করে অসংখ্য পোস্ট পাওয়া যাচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি এআই নয়, বরং আসল।

ভাইরাল হওয়া দীর্ঘ ভিডিওটিতে কোনো অসামঞ্জস্য খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অডিওতেও কোনো অসঙ্গতি নেই।

কন্টেন্টের উপাদানগুলো পৃথকভাবে বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে।

এর আগে ভিডিওটি সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জামায়াতের পক্ষ থেকে ফেক ও এআই ভিডিও দাবি করা হয়েছিল। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো ভিডিওটি আসল চিহ্নিত হওয়ার পর জেলা জামায়াতের পক্ষ থেকে মেয়েটি এমপির দ্বিতীয় স্ত্রী দাবি করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন