ঢাকা   বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:০৪ পিএম

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, জামায়াতে ইসলামী যেদিন তাদের লোগো থেকে আকিমুদ্দিন উঠিয়ে ফেলেছে, তখনই তারা একপর্যায়ে পরাজিত হয়ে গেছে। কারণ জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত।

বুধবার দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা উত্তর জেলা ইসলামী আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, জামায়াত যে বিভিন্ন দলের সঙ্গে তালে তাল মিলিয়ে চলে এটা আমাদের কাছে পরিষ্কার। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সঙ্গে, আবার বিএনপির সময় বিএনপির সঙ্গে, আবার অন্যদের সঙ্গে। এটা তো আমাদের সামনে পরিষ্কার। এরপরও তারা কোনো চেতনা নিয়ে কাজ করত- চেতনাটা ছিল ইসলাম; কিন্তু যখন লোগো থেকে ইসলামকে উঠাইয়া ফেলছে, এখন আর তাদের কোনো দ্বিতীয় চেতনা আমার জানা নাই। অন্যান্য যে ইসলামী দল রয়েছে, যারা তাদের সঙ্গে সম্পৃক্ততা, তারাও এখন ইসলাম হিসেবে আমাদের সামনে পরিচয় দেওয়ার নৈতিক ক্ষমতাটা হারাই ফেলছে। কারণ জামায়াত পরিষ্কার বলেছিল তারা ক্ষমতায় যেতে পারলে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত গণতন্ত্র অনুযায়ী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলা উত্তর সভাপতি ক্বারি মো. সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলার উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী), মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী ও আব্দুল করীমসহ নেতারা।

সম্মেলন শেষে ক্বারি সাইফুল ইসলাম সরকারকে সভাপতি এবং মুফতি রাশেদুল ইসলামকে সেক্রেটারি করে কুমিল্লা উত্তর জেলা কমিটি ঘোষণা করেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন