ঢাকা   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করা উচিত।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। তা না হলে আবারও ছাত্র-জনতার আন্দোলন গড়ে উঠতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘এতদিন পর এসে রাষ্ট্রপতির কেন মনে হলো পদত্যাগ করতে হবে? এই সরকার এতদিন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে সরাতে পারেনি। আমরা রাষ্ট্রপতির পদত্যাগের পর তার গ্রেপ্তার দেখতে চাই।’

তিনি বলেন, ‘গত বছরও জামালপুরে এসেছিলাম। তখন যেমন জামালপুরবাসী আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। কয়েকদিন আগে জামালপুরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। সেই ঘটনায় এখন পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? আমি জেলা পুলিশ প্রশাসন ও পুলিশ সুপারের কাছে জানতে চাই।’

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা গণভোটের পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু এখনও জুলাই সনদ গ্রহণ করা হয়নি। সরকার এক কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে কতজনের চাকরি হয়েছে? জুলাই সনদ বাস্তবায়নে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখছি না।’

নাহিদ ইসলাম বলেন, ‘সরকার যদি জাতীয় ঐক্যকে গুরুত্ব না দেয়, তাহলে তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সরকার যদি মনে করে ভয় পাওয়ার কিছু নেই, তাহলে মনে রাখা উচিত যেভাবে জুলাই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, প্রয়োজন হলে বাংলাদেশের ছাত্ররাই আবার এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে।’

এনসিপির জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

অনুষ্ঠানে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আবু সাইদ মো. শামীম এবং জামালপুর পৌরসভার মেয়র পদে আবিদ সৌরভকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন