ঢাকা   শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:২২ পিএম

রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা নিয়ে সন্দেহ পোষণ করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার বিকেল ৫টা ২১ মিনিটে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুকে শিশির মনির লিখেছেন, “স্বাস্থ্যগত কারণে পদত্যাগ। তাহলে এত কথা লিখতে হলো কেন? তিনি নিজেই পদত্যাগপত্র লিখেছেন? নাকি তাকে দিয়ে এত কথা লেখানো হয়েছে?

১০৬ অনুচ্ছেদ অনুযায়ী তিনি কী করেছেন সেটা লিখেছেন। আবার তার ‘সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোন সাংবিধানিক সংকট ঘটেনি’-এর সঙ্গে স্বাস্থ্যগত কারণে পদত্যাগের কী সম্পর্ক?”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন