ঢাকা   শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৮ বলে হাফ সেঞ্চুরি, ভেঙ্গে গেল দুটি বিশ্বরেকর্ড

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম

১৮ বলে হাফ সেঞ্চুরি, ভেঙ্গে গেল দুটি বিশ্বরেকর্ড

১৮ বলে হাফ সেঞ্চুরি, ভেঙ্গে গেল দুটি বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই ১৮ বলে হাফ সেঞ্চুরি করে রীতিমত হইচই ফেলে দিয়েছেন ভারতের ক্রিকেটে নতুন বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এমনিতেই ১৫ বছর বয়সী এই বালক ক্রিকেটার সর্বশেষ আইপিএলে তোলপাড় ফেলে দিয়েছেন। হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক, মেরেছিলেন রেকর্ড ৭২টি ছক্কার মার।

এবার আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের সামর্থ্যের জানান দিলেন দুর্দান্ত এক ইনিংস খেলে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করে ১৯তম বলে আউট হয়ে যান তিনি। এই ঝোড়ো ইনিংসে দলকে শুধু সহজ জয়ই এনে দেননি, ভেঙে দিয়েছেন দুটি বিশ্বরেকর্ডও। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে প্রথম ফিফটির কীর্তি গড়ে ছাড়িয়ে গেছেন ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকারকেও।

হারারেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে জিম্বাবুয়ের দেওয়া ১২৬ রানের লক্ষ্য ভারত পেরোয় মাত্র ১৩.২ ওভারে। বৈভব সূর্যবংশী ১৯ বলে ৫০ রানের বিস্ফোরক ইনিংসই সহজ করে দেয় জয়ের পথ। তার ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা।

 আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা অবশ্য প্রত্যাশামতো ছিল বৈভবের। ইংল্যান্ড সফরে প্রথম তিন ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৪, ১৩ ও ১৫ রান। তবে চতুর্থ আন্তর্জাতিক ম্যাচেই নিজের প্রতিভার পূর্ণ প্রকাশ ঘটালেন এই কিশোর ব্যাটার।

জিম্বাবুয়ের বোলারদের এলোমেলো বোলিংয়ের সুযোগ নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বৈভব। মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। ফিফটির পরের বলেই আউট হলেও তার ঝড়ো ইনিংস ভারতের জয়কে প্রায় নিশ্চিত করে দেয়।

এই ইনিংসের মাধ্যমে ১৫ বছর ১১৮ দিন বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি করা সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হয়ে যান বৈভব। এর আগে এই রেকর্ড ছিল জিব্রাল্টারের লুইস ব্রুসের, যিনি ১৬ বছর ৫৬ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন।

এছাড়া পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে প্রথম ফিফটির রেকর্ডও এখন বৈভবের দখলে। এতদিন এই কীর্তির মালিক ছিলেন শচিন টেন্ডুলকার। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদ টেস্টে ১৬ বছর ২১৩ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক ফিফটি করেছিলেন শচিন। বৈভব সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন।

পূর্ণ সদস্য ও সহযোগী- সব ধরনের দেশের ক্রিকেটারদের হিসাবেও পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই ৫০-এর বেশি রান করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় এখন বৈভব। এর আগে নেপালের কুশল মাল্লা ১৫ বছর ৩৪০ দিন বয়সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ফিফটি করেছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন