ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব হলেন উম্মে মারুফা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ এএম

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব হলেন উম্মে মারুফা

ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব গোলাম রব্বানীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, উম্মে মারুফাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

যোগদানের তারিখ থেকে এই পদে নিয়োগের মেয়াদ হবে এক বছর। এছাড়া এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২২ জুলাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন পদত্যাগ করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন