ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম

মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছেন বিক্ষুদ্ধ জনতা। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বেপরোয়া আচরণ ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মারধরের অভিযোগে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় ওই সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।

এ সময় বিক্ষুব্ধ জনতা অভিভাবক গোলাম রসুলের বাড়ির বিভিন্ন জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। ঘটনার সময় সংসদ সদস্য গোলাম রসুলসহ তার পরিবারের সদস্যরা বাসাতেই ছিলেন। এ সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহ’র শিশু শিক্ষার্থীদের সোমবার বিকালে মারধর ও ভয়ভীতি দেখান এমপির মেয়ে অনন্যা। পরে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে পুলিশ মাদ্রাসা ও সংসদ সদস্যের মধ্যে সমঝোতা হয়।

মঙ্গলবার সকালে ফের শিশু ও অভিভাবকদের ওপর এমপির মেয়ে চড়াও হন। এ নিয়ে এক শিশুর অভিভাবক রেকসানা খাতুনকে তালা দিয়ে মাথায় আঘাত করে। এ নিয়ে মাদ্রাসার অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। ইটপাটকেল মেরে জানালার গ্লাস ভেঙে দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তিন ঘণ্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।

বাড়ির ভেতরে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অবস্থান করছে বলে জানা গেছে।

আল মাদ্রাসাতুল শারইয়্যাহ’র মুহাতামিম কবির হোসাইন অভিযোগ করে বলেন, ‘এমপি সাহেবের মেয়ে শিশুদের ওপর বিভিন্ন সময় চড়াও হয়। সর্বশেষ সোমবারও মারধর করে। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুই পক্ষ বসে মীমাংসা করা হয়। মঙ্গলবার সকালে শিশুরা খেলছিল; হঠাৎ এমপি ও তার মেয়ে এসব শিশুদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে এমপি সাহেবের মেয়ে তালা ছুড়ে মারলে এক শিশু শিক্ষার্থীর অভিভাবকের মাথায় লাগে। তারপর ক্ষুব্ধ অভিভাবক ও জনতা এসে বিক্ষোভ করে।’

ঘটনার পর থেকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সংসদ সদস্য গোলাম রসুল ও তার পরিবার। এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

তবে সংসদ গোলাম রসুলের স্ত্রী শারমিন ডিনা দাবি করেন, তার মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুরা এসে গোলযোগ সৃষ্টি করে। এর প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বাড়িতে হামলা চালিয়ে এখন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, এমপির মেয়ের সঙ্গে মাদ্রাসার শিশু ও অভিভাবকদের সঙ্গে ঝামেলা হয়েছে। সেই ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা এমপি সাহেবের বাড়ি ঘেরাও করেছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। কারও অভিযোগ থাকলে লিখিত দিতে বলেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন