জুলাইকে অস্বীকার করে শেখ হাসিনার দেশে ফেরা তো দূরে থাক, রাজনীতিতে ফিরে আসাও কঠিন বলেন মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, ‘তাঁর (শেখ হাসিনা) দেশে আসার যে ঘোষণা সেটি দল টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক একটি কথা, এর বাইরে আর কিছুই না।
তাঁর দেশে আসার ওই বাস্তবতা এখন নেই। এই জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, জুলাইকে অস্বীকার করে দেশে আসা তো দূরে থাক, রাজনীতিতে ফিরে আসাও আমার মনে হয় অনেক কঠিন। গত দুই বছর আগে এই সময় আমরা রিমান্ডে ছিলাম। যেই রক্ত, যেই আত্মত্যাগ এবং এখনকার মানুষের যে মাইন্ডসেট—এতে জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন।’
গতকাল সদরে খাল খননকাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।






