ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভিএআরের ভুলে সুইসরা ভুক্তভোগী এবং ৩-১ গোলে জেতা আর্জেন্টিনা সুবিধা পেয়েছে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম

ভিএআরের ভুলে সুইসরা ভুক্তভোগী এবং ৩-১ গোলে জেতা আর্জেন্টিনা সুবিধা পেয়েছে

ভিএআরের ভুলে সুইসরা ভুক্তভোগী এবং ৩-১ গোলে জেতা আর্জেন্টিনা সুবিধা পেয়েছে

স্পোর্টস ডেস্ক : আরও নিখুঁতভাবে ফুটবল ম্যাচ পরিচালনার লক্ষ্যে নিত্য-নতুন প্রযুক্তির প্রয়োগ দেখা যায়। কিন্তু প্রযুক্তির প্রয়োগেই যদি ভুল থাকে, তবে সিদ্ধান্তও নিশ্চয়ই ত্রুটিপূর্ণ হবে। তেমনই হয়েছে বিশ্বকাপের দুটি ম্যাচে। এর মধ্যে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অন্যতম। ভিএআরের ভুলে সুইসরা ভুক্তভোগী এবং ৩-১ গোলে জেতা আর্জেন্টিনা সুবিধা পেয়েছে বলে জানিয়েছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা।

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) নিজেদের পর্যালোচনার কথা জানিয়েছে এতদিন পর, যার ৯ দিন আগে বিশ্বকাপের পর্দা নেমেছে। ভুল স্বীকার করে সংস্থাটি জানিয়েছে, সিমুলেশন (ডাইভিং)-এর ঘটনায় ‘মিসটেকেন আইডেন্টিটি’ (ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া) ধারাটি ব্যবহার করা যাবে না। ২০২৬ বিশ্বকাপে যেভাবে এই ধারা প্রয়োগ করা হয়েছিল, সেটি আইনের সঠিক ব্যবহার ছিল না।

ফুটবলের আইন প্রণয়নকারী আইএফএবি জানিয়েছে, ‘মিসটেকেন আইডেন্টিটি’ ধারা কেবলমাত্র কোন খেলোয়াড় অপরাধটি করেছেন তা শনাক্ত করার জন্য ব্যবহার করা যাবে। অপরাধের ধরন পরিবর্তন বা নতুন করে পর্যালোচনা করার জন্য তা ব্যবহার করা যাবে না, যা সিমুলেশন বা ডাইভিংয়ের ঘটনায় করা হয়েছে। এই ব্যাখ্যা অনুযায়ী, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তেন না।

অথচ ওই ম্যাচে এম্বোলোর লাল কার্ডের সিদ্ধান্ত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। সুইজারল্যান্ড ১-১ সমতা ফেরানোর মাত্র পাঁচ মিনিট পরই সুইস তারকা মাঠ ছাড়তে হয়েছে। এরপর অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। এম্বোলোর ঘটনায় প্রথমে আর্জেন্টিনার লিয়েন্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখানো হয়। পরে ভিএআর পর্যালোচনায় তার পায়ের স্পর্শ না লাগার বিষয় নিশ্চিত হলে কার্ডটি বাতিল করা হয় এবং ডাইভ দেওয়ায় এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ডটি দেখে মাঠ ছাড়েন।


একই নিয়ম প্রথম আলোচনায় আসে গ্রুপপর্বে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচে। অন-ফিল্ড রেফারি ড্যানি মাক্কেলি প্রথমে যুক্তরাষ্ট্রের টিম রিমকে হলুদ কার্ড দেখান, কারণ তিনি মনে করেছিলেন রিম প্যারাগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় মিগেল আলমিরনকে ফাউল করেছেন। পরে ভিএআর কার্লোস দেল সেরো ‘মিসটেকেন আইডেন্টিটি’র ভিত্তিতে রিভিউয়ের পরামর্শ দেন। রিপ্লেতে দেখা যায়, রিম আসলে আলমিরনের গায়ে স্পর্শই করেননি। এরপর মাক্কেলি নিজের সিদ্ধান্ত বদলে আলমিরনকে সিমুলেশনের জন্য হলুদ কার্ড দেখান।

দুটি ঘটনায় ভিএআরের ভুল স্বীকার করে আইএফএবি ‘মিসটেকেন আইডেন্টিটি’ সংক্রান্ত ভিএআর প্রোটোকল আরও স্পষ্ট করে জানায়, মূল অপরাধের ধরন পরিবর্তন করা যাবে না। অর্থাৎ আলমিরন ও এম্বোলোর মতো ঘটনায় ফাউলের সিদ্ধান্ত বদলে সিমুলেশনের সিদ্ধান্ত দেওয়া নিয়মসম্মত নয়। কেবল তখনই ‘মিসটেকেন আইডেন্টিটি’ প্রয়োগ করা যাবে, যখন অন-ফিল্ড রেফারির মূল সিদ্ধান্তে ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়।

আইএফএবির সিদ্ধান্তে বলা হয়েছে, ‘যে হলুদ কার্ড দ্বিতীয় হলুদ নয়, সেটি কেবল সেই খেলোয়াড়কে শনাক্ত করার জন্য পর্যালোচনা করা যাবে, যিনি শাস্তিযোগ্য অপরাধটি করেছেন। অপরাধের ধরন নিজেই পর্যালোচনা বা পরিবর্তন করা যাবে না। বিশ্বকাপে সিমুলেশনের ক্ষেত্রে “মিসটেকেন আইডেন্টিটি” ধারা ব্যবহার ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছিল এবং সার্কুলার নম্বর ৩২-এ ঘোষিত ভিএআর প্রোটোকলের বিস্তারিত পর্যালোচনায় এটি অন্তর্ভুক্ত থাকবে। তবে সেই পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত এই পদ্ধতি ব্যবহার করা যাবে না।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন