ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৩-০ তে জিতে ফাইনালে বাংলাদেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

৩-০ তে জিতে ফাইনালে বাংলাদেশ

৩-০ তে জিতে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের রেশ কাটিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের ব্যস্ততা শুরু হয়েছে। পাকিস্তানে চলছে কাভা মেনস সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ এই টুর্নামেন্টে ফাইনালে উঠেছে।

আজ সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল উজবেকিস্তান। বাংলাদেশ সরাসরি ৩-০ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে। প্রথম সেটে ২৫-২১ পয়েন্ট এর পরের সেটে ২৫-২০ আর তৃতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে জয়লাভ করে বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে বিজয়ী দ্বিতীয় সেমিফাইনালিস্ট ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে।

বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, কাজাখস্তান, নেপাল ও উজবেকিস্তানকে হারায়। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয়ে সেমিফাইনালে উজবেকিস্তানের বিপক্ষে খেলে। গ্রুপের মতো সেমিফাইনালেও উজবেকিস্তানকে সহজে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন