ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একটা জায়গায় দুই কিংবদন্তি রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেলেন ইয়ামাল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ পিএম

একটা জায়গায় দুই কিংবদন্তি রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেলেন ইয়ামাল

একটা জায়গায় দুই কিংবদন্তি রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক : তরুণদের নিয়ে লেখা ‘আঠারো বছর বয়স’ সুকান্ত ভট্টচার্যের বিখ্যাত-যুগান্তকারী কবিতা। ছাড়পত্র কাব্যগ্রন্থের এই কবিতায় তরুণদের দুঃসাহস, স্পর্ধা, বাধা ভাঙার শক্তি ও সংকটে-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার ভূমিকাই তুলে ধরেছেন।

এই বয়সেই তারা জানান দেন নিজ নিজ জায়গায় তারা রাজত্ব করতে আসছেন। তেমনি ফুটবলে নিজেদের সম্ভাবনার কথা জানান দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসিরা। গত দুই দশকের বেশি সময় ধরে খেলাটিতে শাসন করে এখন তারা ফুটবলের ‘মহীরুহ’।  অবশ্য রোনালদো-মেসিরা এখন ক্যারিয়ারের সায়াহ্নে।

তাদের ব্যাটন কাদের হাতে থাকবে তাই নিয়ে এখন আলোচনা হচ্ছে। আলোচনায় থাকাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন লামিনে ইয়ামাল। পায়ের জাদুতে স্পেনের উইঙ্গার ইতিমধ্যে মুগ্ধতা ছড়াচ্ছেন। একটা জায়গায় তো দুই কিংবদন্তি রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেছেন ইয়ামাল।

১৯ বছর বয়সে শিরোপা সংখ্যায় পেছনে ফেলেছেন দুজনকে। স্পেন ও বার্সেলোনার হয়ে ১৯ বছর বয়সে ৫ টি মেজর ট্রফি জিতেছেন ইয়ামাল। সে সব হচ্ছে—বিশ্বকাপ, ইউরো, লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ট্রফি।

22

বিপরীতে দলীয় অর্জনে ইয়ামালের বেশ পেছনে ছিলেন রোনালদো-মেসি। ১৯ বছর বয়সে মেসির নামের পাশে ৪টি মেজর ট্রফি থাকলেও রোনালদো জিতেছিলেন মাত্র ১টি।

পর্তুগিজ কিংবদন্তির সেই ট্রফিটি হচ্ছে এফএ কাপের। ২০০৩-০৪ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জেতেন ৪১ বছর বয়সী স্ট্রাইকার। 

মেসির ৪ ট্রফি হচ্ছে—২ টি লা লিগার সঙ্গে একটি করে চ্যাম্পিয়নস ট্রফি ও স্প্যানিশ সুপার কাপ। বার্সেলোনার হয়ে সবকটিই জিতেছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টিনার অধিনায়ক। অর্থাৎ, লামিনে স্পেনের হয়ে বিশ্বকাপ-ইউরো জিতলেও ১৯ বছর বয়সে দেশের হয়ে কোনো কিছুই জিততে পারেননি রোনালদো-মেসি। 

পরে অবশ্য সেই আক্ষেপ ঘুচিয়েছেন রোনালদো-মেসি। ক্যারিয়ারে দলীয় ও ব্যক্তিগত অনেক পুরস্কার জেতা রোনালদো ২০১৬ সালে ইউরো এবং ২টি নেশনস লিগ জিতেছেন। অন্যদিকে ২০২২ বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণ করেন মেসি। সঙ্গে তার নামের পাশে রয়েছে একটি ফাইনালিসিমা ও ২টি কোপা আমেরিকা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন