ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:৫০ পিএম

মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ

মুন্সীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের মাঝে পানি বিতরণ করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৯ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের বিরুদ্ধে আয়োজিত এনসিপির বিক্ষোভ সমাবেশে পানি বিতরণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদরসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা।

এ বিষয়ে মোহাম্মদ রোমান হোসেন বলেন, ‘ছাত্রদল কোনো সন্ত্রাসী দল নয়। তারা কারো ওপর হামলা করে না। হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর যে হামলা হয়েছে, এটা স্থানীয় জনগণ করেছে, ছাত্রদলের কোনো নেতাকর্মী হামলা করেনি।

মুন্সীগঞ্জের এনসিপি যে কর্মসূচি পালন করছে, সেই কর্মসূচি যেন সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে করতে পারে এবং যেন অন্য কোনো কুচক্রী মহল তাদের ওপর আক্রমণ করতে না পারে এ ব্যাপারে আমরা দৃষ্টি রাখছি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন