ঢাকা   রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে: ডা. মাহমুদা মিতু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:৩৬ পিএম

১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে: ডা. মাহমুদা মিতু

বিগত ১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু। শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিএনপিকে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শে ফিরে এসে দলকে সংস্কারের আহ্বান জানান।

ডা. মাহমুদা মিতু অভিযোগ করে বলেন, বিএনপি বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে এসেছে। তিনি দাবি করেন, ছাত্রদলে ‘সন্ত্রাসীদের’ স্থান দেয়া হয়েছে এবং ঘরে ঘরে চাকরি দেয়ার প্রতিশ্রুতির পরিবর্তে চাঁদাবাজির সুযোগ তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে এত লোভ ও আকাঙ্ক্ষা যে, ক্ষমতায় এসে ছয় মাস ভালো হওয়ার অভিনয়ও করতে পারেনি। আসলে বিগত ১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে।’Time & Calendars

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো লড়াই নেই। আমাদের লড়াই শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি ভালো রাষ্ট্র গড়ার জন্য।’

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এনসিপি ও ১১ দলীয় জোট নিয়মিত কথা বললেও সরকার এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। ‘জুলাই ব্যবসা’ প্রসঙ্গে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘জুলাইয়ে অনেক মানুষ শহিদ হয়েছেন, অনেক পরিবার সন্তান হারিয়েছে। তাই এটিকে ব্যবসা বলে আমাদের থামিয়ে রাখা যাবে না।’

আওয়ামী লীগ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে ডা. মাহমুদা মিতু বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বলে নেতা-কর্মীদের বিভ্রান্ত করছেন। তিনি এলে আইন অনুযায়ী তার বিচার হবে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রাজনৈতিক কর্মসূচি দিলে তা প্রতিহত করার আহ্বান জানান।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সংরক্ষিত সংসদ সদস্য ও শহীদ জাবেরের মা রোকেয়া বেগম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ফরিদুল হক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) মো. আতাউল্লাহসহ অন্যান্য নেতারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন