ঢাকা   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৪ এএম

বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে জায়গা হয়নি পেসার আলজারি জোসেফ ও সাদা বলের অধিনায়ক শাই হোপের। বিশ্রাম দেওয়া হয়েছে হোপকে, আর চোটের ঝুঁকি এড়াতে জোসেফকে সরিয়ে নেওয়া হয়েছে দল থেকে।

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহাম। ঘরোয়া প্রতিযোগিতায় টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন বার্বাডোজের এই ব্যাটার।

এদিকে, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। চোটের কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি। তার জায়গায় দলে সুযোগ পাওয়া কার্ক ম্যাকেঞ্জি পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ না খেলেই এবার দল থেকে বাদ পড়েছেন।

চলমান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের বিপক্ষে সিরিজটিই হবে ওয়েস্ট ইন্ডিজের শেষ টেস্ট অ্যাসাইনমেন্ট। পয়েন্ট তালিকায় বর্তমানে অষ্টম স্থানে রয়েছে ক্যারিবীয়রা। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তাদের জন্য গুরুত্বপূর্ণ।

চলতি মাসের শেষ দিকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। আগামী ২৮ অক্টোবর ঢাকায় প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরপর ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল

রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন উইকহাম।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন