ঢাকা   রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত: জামায়াত আমির

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০৫ এএম

বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত: জামায়াত আমির

বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত: জামায়াত আমির

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা দেশের সরকার ও বিরোধীদলের সঙ্গে হওয়া উচিত অন্য কোনো দেশের সঙ্গে আলোচনা কাম্য না।

শনিবার (১ আগস্ট) দুপুরে সিলেটের একটি স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে এমন মন্তব্য করেন তিনি।

এরআগে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে আসেন শফিকুর রহমান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। শুরুতেই আসছে স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমত স্থানীয় সরকার নির্বাচন কখন হবে এটা এখনো ঠিক হয়নি। দ্বিতীয়ত হলো সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে- এতে আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক পাঁচ/সাত বছর আগে যিনি অবসর নিয়েছেন একেবারে খাস দলীয় লোক- তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। অতীতের যে নির্বাচন গেল ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি- এটা দেখে আমরা এমনিতেই শঙ্কিত। আবার যদি এ ধরনের কোনো বিষয় চলে তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে এবং সেই রকম কোনো নির্বাচনের পাঁয়তারা করলে আয়োজন করলে এটা জাতি মানবেন না আমরাও মানব না। 

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের বর্তমান হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দেশের কোনো প্রতিনিধি যদি আমাদের সরকার জানিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন। অন্যথা এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়ায় বসে কথা বলতেই পারেন; তিনি তো ইন্ডিয়ার হাইকমিশনার এখানে এসে রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলা- এটা যদি শুধুমাত্র কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সঙ্গেই হওয়া উচিত। বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সঙ্গে এটা আমাদের কাম্য না। 

দেশের সার্বিক চিত্র নিয়ে এক প্রশ্নে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী তো দলেরও প্রধান সরকারেরও প্রধান। দলকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার। আর দেশকে পরিচালনা করার দায়িত্ব তার। তিনি প্রধানমন্ত্রী শুধু ধানের শীষে যারা ভোট দিয়েছে তাদের না যারা আমাদের ভোট দিয়েছে তাদেরও তিনি প্রধানমন্ত্রী। যারা ভোট দিতে আসে নাই তাদেরও তিনি প্রধানমন্ত্রী। দেশের শতভাগ লোক তো আর ভোট দেয়নি। প্রধানমন্ত্রী সারা দেশের প্রধান- তাকে দায়িত্ব নিতে হবে; দুর্নীতি বন্ধ করতে হবে; চাঁদাবাজি বন্ধ করতে হবে স্বয়ং স্পিকার বলেছে চাঁদাবাজি বন্ধ না করলে জাতির কপালে অদূর ভবিষ্যতে বড় অশনি সংকেতের আশঙ্কা রয়েছে। তা না হলে আমাদের দেশ আবার চুরাবালিতে হারিয়ে যাক অন্ধকার গলিতে ঢুকুক এটা আমরা চাই না। সবাই গণভোটের পক্ষে কথা বলেছি হঠাৎ করে তারা বদলে গেলেন কেন তারা দুই তৃতীয়াংশ পাওয়ার পরে চিন্তা করলেন এখন তো আমরা যা ইচ্ছা তাই করতে পারব- এখন আর গণভোট মানলে আমাদের সমস্যা হবে ওটা মানার দরকার নাই। জনগণের রায়কে সম্মান না করলে কি হয় এ দেশে ইতিহাস রয়েছে; গোটা দুনিয়ায় ইতিহাস রয়েছে। এটার পরিণতি খুবই ভয়ংকর। গণভোটের গণরায় বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি সমাজে একটা আমূল পরিবর্তন আসবে যে পরিবর্তনটা দেশবাসীর জন্য সুখকর হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন