ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বেনজীরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রণালয়: হুমায়ুন কবির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম

বেনজীরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রণালয়: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, “বেনজীরকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা তো প্রক্রিয়া শুরু করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। আলাপ-আলোচনা চলছে। অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব।”

আরেক প্রশ্নের জবাবে তিনি জনান, দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে এখনো পুরোপুরি অবগত নন।

দুবাইয়ে বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য আছে কি না? জানতে চাইলে উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা এর আপডেট পাব। এইমাত্র বিভিন্ন মিটিং থেকে আসলাম, তাই যে বিষয়টি সম্পর্কে এখনও পুরোপুরি অবগত নই, তা নিয়ে আপনাদের সাথে কথা বলাটা আমার জন্য ঠিক হবে না।

ঢাকার গণমাধ্যম এশিয়া পোস্ট খবর দিয়েছে, দুবাইয়ে গ্রেপ্তারের পর শর্তসাপেক্ষে জামিনে কারামুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন