ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিবাসের ৫ দিনের রিমান্ড

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিবাসের ৫ দিনের রিমান্ড

রাজধানীর মিরপুর পীরের বাগ এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি নিবাস মজুমদারকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রবিবার (২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদন আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. মাসুদুর রহমান। তবে ওই দিন রিমান্ড শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এবং রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেন।

এদিন আদালতে আসামি নিবাসের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।

অপরদিকে রাষ্ট্র পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমদ সরণির মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী অবৈধ মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উক্ত ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তিনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ‘শেখ হাসিনা সৈনিক সেন্ট্রাল’ নামক টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক অন্যান্য আসামিদের অবস্থান চিহ্নিত ও গ্রেপ্তার এবং বিস্ফোরণে ব্যবহৃত ককটেলের উৎস সন্ধানে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন