চাকরি দিচ্ছে নিটল মোটরস লিমিটেড, আছে সপ্তাহে ২ দিন ছুটি
এমটিনিউজ২৪জবস : নিটল মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ/ম্যানেজার (সফটওয়্যার ডেভেলপার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, ওভারটাইম ভাতা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: নিটল মোটরস লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ/ম্যানেজার (সফটওয়্যার ডেভেলপার)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: সফটওয়্যার-সংক্রান্ত সামগ্রিক কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করতে সক্ষম।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, ওভারটাইম ভাতা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬






