ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন যিনি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম

সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন যিনি

সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন যিনি

স্পোর্টস ডেস্ক : ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতিবিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানায়, স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে আইসিসির দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগে সংঘটিত ঘটনাগুলোর সঙ্গে এই অভিযোগগুলো সংশ্লিষ্ট।

গত বছরের নভেম্বরে তদন্ত চলাকালে রেড্ডিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞাই এখন পূর্ণাঙ্গ রায়ে আট বছরের শাস্তিতে রূপ নিয়েছে। শাস্তির মেয়াদ কার্যকর ধরা হয়েছে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে, যেদিন তাকে প্রথমবারের মতো সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

আইসিসি জানায়, সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আবুধাবি টি-টেন টুর্নামেন্টের জন্য আইসিসিকে নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তা (ডিএসিও) হিসেবে নিয়োগ দিয়েছিল। সেই তদন্তের ভিত্তিতেই রেড্ডির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।

ট্রাইব্যুনালের রায়ে রেড্ডিকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রথমত, তিনি ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগের এক বা একাধিক ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা বা ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

দ্বিতীয়ত, অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত হতে প্ররোচিত বা উৎসাহিত করার চেষ্টা করেছেন। তৃতীয়ত, দুর্নীতিবিরোধী তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে তদন্তসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে ফেলে তদন্তে বাধা দিয়েছেন।

এই তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় রেড্ডিকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন