ঢাকা   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ, জরুরি ভিত্তিতে দিচ্ছে যে ভিসা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ, জরুরি ভিত্তিতে দিচ্ছে যে ভিসা

অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ, জরুরি ভিত্তিতে দিচ্ছে যে ভিসা

আন্তর্জাতিক ডেস্ক : ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ায় সরকার। সরকারের এই নতুন পদক্ষেপে হঠাৎ করে শ্রমিক সংকটে পড়ার যে ভয় তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। এতে স্বস্তি ফিরে এসেছে দেশটির খামার মালিক ও কৃষকদের মাঝে।

অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মাঠ থেকে ফসল তোলার কাজ শুরু হতে যাচ্ছে। প্রতি বছরই এই সময়ে কাজ করার জন্য প্রচুর বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়। কিন্তু সম্প্রতি সরকার সার্বিক অভিবাসী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয়। ফলে ভিসা প্রসেসিংয়ের গতি বেশ ধীর হয়ে যায় যেখানে আগে কয়েক দিনে ভিসা পাওয়া যেত, সেখানে কয়েক মাস সময় লাগছিল।

কৃষকদের এই বিপদের কথা ভেবে তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে সরকার। এখন থেকে কৃষিভিত্তিক বিভিন্ন সংস্থা জরুরি প্রয়োজন দেখিয়ে শ্রমিকদের ভিসার জন্য দ্রুত আবেদন করতে পারবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষক সংগঠনের নেতারা। তারা জানান, নতুন এই ব্যবস্থার ফলে ফসল তোলার একদম সঠিক সময়ে প্রয়োজন অনুযায়ী বিদেশি শ্রমিকদের সহজে পাওয়া সম্ভব হবে।

দেশটির স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, যেসব বিদেশি শ্রমিকের কৃষি কাজের বিশেষ দক্ষতা রয়েছে এবং ইতোমধ্যেই কোনো খামার মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের ভিসা দেওয়ায় সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে সরকারি কড়াকড়ির মধ্যেও অস্ট্রেলিয়ার কৃষি খাতে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হবে। সূত্র: রয়টার্স।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন