ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জেরুজালেম ইস্যুতে শক্তিশালী ১৫ মুসলিম দেশ বৈঠকে বসছে বুধবার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম

জেরুজালেম ইস্যুতে শক্তিশালী ১৫ মুসলিম দেশ বৈঠকে বসছে বুধবার

এবার জেরুজালেমের মর্যাদা, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নেওয়ার প্রচেষ্টা নিয়ে বৈঠকে বসছে ১৫ মুসলিম দেশ।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়, আগামীকল বুধবার জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বৈঠকের আয়োজন করছেন জর্ডানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি।

বৈঠকে তুরস্ক, জর্ডান, ফিলিস্তিন, মিশর, পাকিস্তান, সৌদি আরব, কাতার, ইন্দোনেশিয়া, বাহরাইন, ইরাক, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, সোমালিয়া ও মালয়েশিয়ার জ্যেষ্ঠ প্রতিনিধিদের পাশাপাশি আরব লিগের মহাসচিবও অংশ নেবেন।বৈঠকে জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনগত মর্যাদা সংরক্ষণ, অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের সর্বশেষ পরিস্থিতি, আন্তর্জাতিক আইনের পরিপন্থি হিসেবে বিবেচিত ইসরায়েলের পদক্ষেপ, গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়া, ফিলিস্তিন ইস্যুর সাম্প্রতিক অগ্রগতি এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, হাকান ফিদান বৈঠকে মুসলমানদের কাছে জেরুজালেমের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরবেন। পাশাপাশি শহরটির ঐতিহাসিক ও আইনগত মর্যাদা রক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব বলেও তিনি গুরুত্বারোপ করবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন