ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৫ আগস্টের ভিত্তি ছিল বিএনপির রক্তস্নাত ১৭ বছরের দীর্ঘ লড়াই: বিএনপি নেতা শামীম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম

৫ আগস্টের ভিত্তি ছিল বিএনপির রক্তস্নাত ১৭ বছরের দীর্ঘ লড়াই: বিএনপি নেতা শামীম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “২০২৪ সালের ৫ আগস্ট একদিনে তৈরি হয়নি। গণঅভ্যুত্থানের এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল বিএনপির নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের লড়াই, সংগ্রাম আর সীমাহীন ত্যাগের বিনিময়ে। যেকোনো গণঅভ্যুত্থানের একটি মজবুত ভিত্তির প্রয়োজন হয়, আর ৫ আগস্টের ভিত্তি ছিল বিএনপির রক্তস্নাত ১৭ বছরের দীর্ঘ লড়াই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর রাজপথের আন্দোলনের মাধ্যমে সে ভিত্তি গড়ে উঠেছে।”

শামীম বলেন, বিএনপির ইতিহাস লড়াই ও দেশ গড়ার ইতিহাস। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে ফ্রন্টলাইনে থেকে যুদ্ধ করেছেন। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গেছেন।

তিনি আরও যোগ করেন, দীর্ঘ ১৭ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে নতিস্বীকার না করে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকারের রাজনীতিকে টিকিয়ে রেখেছেন। দেশের মানুষ অতীতে যেভাবে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ওপর ভরসা রেখেছিল, আজ ঠিক একইভাবে তারেক রহমানের নেতৃত্বের ওপর তাদের পূর্ণ আস্থা স্থাপন করেছে। জনগণের প্রত্যাশার এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিটি বৃহৎ প্রতিশ্রুতি বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে র‌্যালি ষোলশহর গিয়ে শেষ হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন