ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একাদশে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন তাওহীদ হৃদয়

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:২৪ পিএম

একাদশে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন তাওহীদ হৃদয়

একাদশে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন তাওহীদ হৃদয়

স্পোর্টস ডেস্ক : একাদশে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন তাওহীদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগের মহাগুরুত্বপূর্ণ কোয়ালিফায়ারে ব্যাট হাতে চমক দেখিয়েছেন বাংলাদেশি এই তারকা। এলপিএলে যোগ দিয়ে দ্রুত রান তোলার যে প্রবণতা দেখিয়েছিলেন, হৃদয় তা অব্যাহত রেখেছেন ফাইনালে ওঠার লড়াইয়েও।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গল গ্যালান্টস। নুরুল হাসান সোহান গলের একাদশে জায়গা না পেলেও জাফনার একাদশে ছিলেন তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান দুজনই।

যদিও শুরুতে হৃদয়কে খুব একটা ভাবতেই হয়নি দলের কথা। কারণ কামিল মিশারা ও খাজা নাফে মিলে রীতিমত উড়ছিলেন। অভিষকা ফার্নান্দো ১৪ বলে ১৯ রান করে বিদায় নিলে দুজনে গড়েন ১৩৮ রানের অনবদ্য জুটি। যে জুটি ভাঙে ৩২ বলে ৫৪ রান করে নাফে বিদায় নিলে। তার আগে বিপিএল দিয়ে উঠে আসা পাকিস্তানি এই তরুণ চারটি চার ও তিনটি ছক্কা হাঁকান।

দলীয় ১৭৩ রানে নাফে বিদায় নিলে অধিনায়ক ভানুকা রাজাপক্ষে নিজে ক্রিজে না নেমে ভরসা করেন হৃদয়ের ওপর। আর হৃদয় নেমেই শুরু করেন তাণ্ডব। একের পর এক ছক্কা হাকিয়ে ভেঙে দেন গল গ্যালান্টসের বোলারদের মনোবল। আর দলের রানও তড়তড় করে বাড়তে থাকে।

ঈশান মালিঙ্গার করা ১৯তম ওভারে টানা দুই ছক্কা হাঁকান হৃদয়। শেষ ওভার শুরু করেন প্রতিপক্ষ অধিনায়ক দাসুন শানাকাকে ছক্কা হাঁকিয়ে। সেই ওভারে আরও একটি ছক্কা ও দুটি চার হাঁকান। এক ওভার থেকেই নেন ২২ রান।

মাত্র ২০ বলে অর্ধশতক পূরণের পর ২১ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তিনটি চারের সাথে হাঁকান পাঁচটি ছক্কা, যেখানে স্ট্রাইক রেট ছিল ২৫৭.১৪। তার এই দানবীয় ইনিংসের সামনে মলিন হয়ে যায় কামিল মিশারার ৫৫ বলে গড়া ১০৮ রানের অপরাজিত ইনিংসও। হৃদয়ের অবিশ্বাস্য ফিনিশিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৪২ রান দাঁড়ায় জাফনার সংগ্রহ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন