ঢাকা   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘হ্যাঁ, ঠিক খবর, ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক ছেড়েছে’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম

‘হ্যাঁ, ঠিক খবর, ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক ছেড়েছে’

‘হ্যাঁ, ঠিক খবর, ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক ছেড়েছে’

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে বাংলাদেশে বেশ পরিচিতি পাওয়া ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তবে কী কারণে তিনি চ্যানেলটি ছেড়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, ‘হ্যাঁ, ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে রিপাবলিক বাংলায় আমার শেষ কর্মদিবস ছিল। কেন বা কী কারণে বিদায় নিলাম, তা নিয়ে আজ কথা বলার দিন নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম। এরপর কী হবে, তা সময়ই বলে দেবে।’

তিনি জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। ২০২৫ সালেই তিনি এ বিষয়ে মনস্থির করেছিলেন। পোস্টে তিনি লেখেন, ‘সিদ্ধান্তটা হঠাৎ নয়। আমার কাজ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া। রাষ্ট্রবাদ বা হিন্দুত্ববাদ নিয়ে অবস্থান তুলে ধরা কিংবা দেশবিরোধী ন্যারেটিভের বিরুদ্ধে কথা বলা—এসবের জন্য দর্শকদের আমাকে শুধু টেলিভিশনেই শুনতে হবে, এমন তো নয়।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘ওমুক সময় অবধি অপেক্ষা করে থাকতে হবে? পেপার পেতে পেতে সকাল? পরিষ্কার হলো না তো? বেশ তাহলে কাল আরও বিস্তারিত লিখব। আজ শুধু এটুকুই লিখছি- আমি আপ্লুত। রোজ কত কিছু হয়। কত চাকরি এদিক ওদিক, কত দলে ভলিবল- গোটা পৃথিবীর বাংলাভাষীদের আলোচনার টপিক হয় না।’

‘আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে। এই Engagement matrix টাই অনেক মিনমিনের চিড়বিড় চিড়বিড় করে। টুনির ঘরে যে ধন আছে, রাজার ঘরে কেন নাই?’

সমালোচকদের উদ্দেশে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, ‘শেষে একটা কথা বলি। কিছু উচ্ছিংরে খুব  তিড়িং-বিড়িং করছে এই ভেবে যে আপদ বিদায় হলো। এবার মন খুলে ডাফলি বাজাবে আর আজাদি গাইবে। সে গুড়ে বালি। রুকো তো সবর করো! খেলা কেবল শুরু।’

ময়ূখ রঞ্জন ঘোষের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। একই দিনে দেওয়া পৃথক এক ফেসবুক পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান’ বলে মন্তব্য করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন