ঢাকা   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গণভোটের রায় বাস্তবায়নে ১৪ নভেম্বর রাজধানীতে ১১ দলের মহাসমাবেশের ঘোষণা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০২:০০ পিএম

গণভোটের রায় বাস্তবায়নে ১৪ নভেম্বর রাজধানীতে ১১ দলের মহাসমাবেশের ঘোষণা

রাজধানীতে আগামী ১৪ নভেম্বর মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। মূলত গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে এ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ঐক্যজোট।

আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টনের মুক্তাঙ্গন এলাকায় একই দাবিতে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।
জোটের পক্ষ থেকে বলা হয়, বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর শনিবার রাজধানীতে মহাসমাবেশ করা হবে।

এ ছাড়া আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসব্যাপী দেশের গুরুত্বপূর্ণ চারটি বিভাগ অভিমুখে লংমার্চের ঘোষণাও দেওয়া হয়েছে দলগুলোর পক্ষ থেকে। তারা জানায়, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ২০২৬, ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট মার্চ করা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন