ঢাকা   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হঠাৎ সৌদি সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম

হঠাৎ সৌদি সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একদিনের এই সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন।

শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সফরের বিষয়টি নিশ্চিত করেন। তবে সফর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

তিনি বলেন, এই সফরের মূল লক্ষ্য হবে ‘দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলি’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এরদোয়ানের একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। শেহবাজ শরিফ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সঙ্গে নিয়ে তিন দিনের সফরে বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন।

দুরান বলেন, এই সফরকালে প্রেসিডেন্ট এরদোয়ান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

আঞ্চলিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সামুদ্রিক নিরাপত্তা, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাব এবং প্রতিরক্ষা সহযোগিতা। যদিও এসব বিষয়ের বিস্তারিত নিয়ে আঙ্কারা এখনো নীরব রয়েছে।

গত ফেব্রুয়ারিতে এরদোয়ানের রিয়াদ সফরের সময়ও একটি তুর্কি-সৌদি অক্ষ গঠনের অনুরূপ আলোচনা হয়েছিল। তবে সে সময় এ ধরনের জোটকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়নি।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবারের এই সফরের সময়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লোহিত সাগর, বাব এল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগর হয়ে নৌচলাচল সুরক্ষিত করার লক্ষ্যে সৌদি আরব একটি বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ ঘোষণা করার এক সপ্তাহ পরেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এই উদ্যোগে ইতোমধ্যে তুরস্ক ও পাকিস্তানসহ ১৪টি দেশ সমর্থন জানিয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন