শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে উল্টো গণতন্ত্র ধ্বংস করেছে : মির্জা ফখরুল
এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টটের ভাষয়ায় বলা হচ্ছে, সরকারকে পাঁচ বছরও যেতে দেয়া হবে না।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে, গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের এখনো পাঁচ মাসও হয়নি। কিন্তু বলা হচ্ছে সরকার ব্যর্থ। এমন অসহিষ্ণুতা নিয়ে গণতন্ত্র টেকসই করা যায় না।’
শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে উল্টো গণতন্ত্র ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘একইসঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানও ধ্বংস করেছে।’
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘একদম ফ্যাসিস্ট ও হাসিনার ভাষায় বলা হচ্ছে, পাঁচ বছরও যেতে দেবো না। তার আগেই শেষ করে দেবো। এগুলো তো ভয়ংকর ভাষা।’
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাষ্ট্রপতির অনুষ্ঠানে যে পরিস্থিতি তৈরি হলো, তা গণতন্ত্রের সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা করা যায় বলেও উল্লেখ করেন তিনি।






