ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কিংবদন্তি মেসিকে এখনই অবসরে দিতে চান না এএফএ সভাপতি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৪৯ এএম

কিংবদন্তি মেসিকে এখনই অবসরে দিতে চান না এএফএ সভাপতি

কিংবদন্তি মেসিকে এখনই অবসরে দিতে চান না এএফএ সভাপতি

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে লিওনেল মেসির পারফরম্যান্স দেখে মুগ্ধ আর্জেন্টিনা ফুটবল সংস্থার (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। তাই এই কিংবদন্তিকে এখনই অবসরের দিকে ঠেলে দিতে চান না তিনি।

আর্জেন্টাইন টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেন, ‘এটা সম্পূর্ণ ও ব্যক্তিগতভাবে তার নিজের সিদ্ধান্ত। ওকে স্বস্তিতে থাকতে দিতে হবে। ২০২২ সালেও আমরা জানতাম না, ২০২৬ সালে ও খেলবে কি না। তখন ও বলেছিল, এক ম্যাচ এক ম্যাচ করে ভাববে। আমার মনে হয়, এবারের বিশ্বকাপে আমরা লিওর সেরা সংস্করণ না হলেও দারুণ একটা সংস্করণ দেখেছি।’

তাপিয়া আরও বলেন, ‘তাকে তার মতো করে থাকতে দিন। ওকে ফুটবল উপভোগ করতে দিতে হবে, এরপর ও নিজের মতো করে সঠিক সিদ্ধান্ত নেবে।’

জুনে ৩৯ বছর পূর্ণ করা মেসি অবসর নিয়ে এখনও কিছু জানাননি। এবারের বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন তিনি। ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা।

এই বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের রেকর্ড ভাঙেন মেসি। তবে ২২ গোল করে তাকে পেছনে ফেলেন কিলিয়ান এমবাপে।

তাপিয়া বলেন, ‘লিওর দুর্দান্ত এক বিশ্বকাপ গেল। আমরা দারুণ উপভোগ করেছি, গর্বিত হওয়া উচিত। এই দলের পতাকাবাহী ছিল ও। বিশ্বকাপ বিশ্লেষণ করলে আমার কাছে ও-ই সেরা খেলোয়াড় ছিল। প্রতি ম্যাচেই রেকর্ড ভাঙছিল।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন