ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাকরিজীবীদের জন্য আবারও টানা ৪ দিনের ছুটি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম

চাকরিজীবীদের জন্য আবারও টানা ৪ দিনের ছুটি

চাকরিজীবীদের জন্য আবারও টানা ৪ দিনের ছুটি

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি মাসে অর্থাৎ আগস্টের শেষ দিকে সরকারি ছুটির সঙ্গে মাত্র এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে চাকরিজীবীদের জন্য।

আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সরকারি সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এরপর ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিতে পারলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিন ছুটি পাওয়া যাবে। তবে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এই দিনে ছুটি ঘোষণা করে। তবে জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা এই ছুটির সুবিধা পাবেন না।

যদিও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর হতে পারে। একইভাবে ২৭ আগস্টের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মস্থলের অনুমোদন প্রয়োজন হবে।

এদিকে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না। হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরি সেবার সঙ্গে যুক্তদের দায়িত্বের প্রয়োজনে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাজ করতে হতে পারে।

তাই টানা চার দিনের ছুটির পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির তালিকা ও কর্তৃপক্ষের অনুমোদন নিশ্চিত করে নেওয়া প্রয়োজন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন