ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম

চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলাভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধরে জড়িত থাকা এবং চাঁদাবাজিসহ দুটি মামলায় অভিযুক্ত হওয়ায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের সকল দলীয় পদ স্থগিত করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ জুলাই ২০২৬ তারিখে মো. আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। পরবর্তীতে তিনি লিখিত জবাব দাখিল করেন। তবে জেলা বিএনপির মূল্যায়নে তার জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সকল দলীয় পদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

শনিবার (৮ আগস্ট) সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. আজাদ হোসেন দলীয় কোনো পদ বা দায়িত্ব পালন করতে পারবেন না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন