ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম

মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ শনিবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট স্কুল মাঠে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানস্থলের সবশেষ প্রস্তুতি দেখতে এসে বললেন, মিঠাপানির মাছ সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য মাছের অভয়াশ্রম তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার।

প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার মিঠাপানির ডিমওয়ালা মা মাছ সংরক্ষণের জন্য আগামীতে প্রতিটি এলাকায় মাছের অভয়াশ্রম তৈরি করবে। যাতে ডিমওয়ালা মাছগুলো সংরক্ষণ করা যায়। এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। পরবর্তীতে এগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। এতে মাছের বংশবিস্তার হবে।

তিনি বলেন, বর্তমানে ‘ম্যাজিক জাল’ নামের এক গজব জালের কারণে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে।

সরকার এগুলোর আমদানি বন্ধ করেছে। জনবল সংকটের কারণে প্রশাসন অভিযান চালিয়ে এগুলো নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। এ জন্য জনগণকে সচেতন হতে হবে, যাতে কেউ এগুলো দিয়ে মাছ না ধরতে পারে। প্রতিটি এলাকায় মানুষ এই জালের বিরুদ্ধে রুখে দাঁড়ালে সরকার তাদের পাশে থাকবে।

মন্ত্রী আরো বলেন, একটি গবেষণায় কিছু মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিক ধরা পড়েছে।এটি শুধু আমাদের দেশের নয়, বৈশ্বিক সমস্যা। এমনকি সমুদ্রের মাছের মধ্যেও এগুলো পাওয়া যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার মাছচাষিদের উৎসাহিত করতে নানা প্রকল্প ও উদ্যোগ নিচ্ছে। আগামী ১৬ আগস্ট কটিয়াদীতে সারা দেশের সেরা চাষি ও খামারিদের বিশেষভাবে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় তিনি বলেন, কিছু মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিক ধরা পড়েছে। শুধু আমাদের দেশের নয়, এটা বৈশ্বিক সমস্যা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন